ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জে পিতার উপর অভিমান করে পুত্রের আত্মহত্যা

দরিদ্র পিতা আগামী ঈদে পুত্রকে নতুন জামা কিনে দিতে অপারগতা প্রকাশ করায় পিতার প্রতি অভিমান করে পুত্র আত্মহত্যা করেছে। সোমবার সকালে গোপালগঞ্জের কোটালীাড়া উপজেলায় এ  ঘটনা ঘটে। 


জানাগেছে, উপজেলার আমতলী ইউনিয়নের দক্ষিণ গচাপাড়া গ্রামের আলামিন বিশ্বাসের স্কুল পড়ুয়া ছেলে রানা বিশ্বাস (১৫) তার পিতার কাছে ঈদ উপলক্ষে একটি নতুন জামা কেনার বায়না ধরে। দরিদ্র আলামিন বিশ্বাস পুত্রের এই বায়নায় অপারগতা প্রকাশ করলে পিতার উপর অভিমান করে রানা বিশ্বাস  বাড়ির পাশে একটি বট গাছের সাথে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে  আত্মহত্যা করে। 


রানা বিশ্বাস উপজেলার কোটালীপাড়া পাবলিক ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র।কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান ঘটনার সত্যাতা স্বীকার করে বলেন, মা-বাবা ও আত্মীয়-স্বজনের কোন অভিযোগ না থাকার কারণে রানা বিশ্বাসের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।

ads
ads
ads

Our Facebook Page

↑